ঘোষণা আশুরা উপলক্ষে

আমাদের বিশেষত্বসমূহ

কেন আমরা আলাদা? জানুন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

শুদ্ধ কুরআন শিক্ষা

তাজভীদসহ সহিহভাবে কুরআন পাঠের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

ইসলামি পরিবেশ

পূর্ণাঙ্গ দ্বীনি আমল ও আখলাক অনুশীলনের চমৎকার সুযোগ।

দক্ষ শিক্ষক মন্ডলী

অভিজ্ঞ উলামায়ে কেরাম ও সুদক্ষ জেনারেল শিক্ষকদের তত্ত্বাবধান।

আধুনিক শিক্ষা

আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের আধুনিক সমন্বয়।

পরিচালকর বাণী

সন্তান আপনার, দায়িত্ব আমাদের, সফলতা তার, গর্ব সবার

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।
প্রিয় ভাই ও বোন!
আল্লাহ্ রব্বুল আলামীন আমাদেরকে অসংখ্য নেয়ামত রাজিতে ডুবিয়ে রেখেছেন যার শুকরিয়া আদায় করে শেষ করা অসম্ভব। তার মধ্য হতে বড় একটি নেয়ামত হচ্ছে সন্তান। আল্লাহ্ রব্বুল আলামিন সন্তান নামক এই নেয়ামত আমাদেরকে পরীক্ষা করার জন্য "আমানত" স্বরূপ দিয়েছেন। আল্লাহ্ রব্বুল আলামিন বলেন: তোমাদের ধন-সম্পদ ও তোমাদের সন্তান-সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, (সূরাঃ তাগাবুন, আয়াত নং ১৫)। সন্তান নামক এই আমানতের যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা আমাদের অপরিহার্য দায়িত্ব। যদি আমরা আমাদের সন্তানকে কুরআন-হাদিসের শিক্ষা না দিয়ে শুধু "পার্থিব" শিক্ষায় শিক্ষিত করি, তাহলে আমরা সন্তানের হক আদায় করতে ব্যর্থ বলে আল্লাহর দরবারে বিবেচিত হব, পাশাপাশি আল্লাহ না করুক হয়তো ঐ সন্তানই আমাদের দুখের কারণ হবে।
সুতরাং আমাদের উচিত সন্তানকে "পার্থিব" শিক্ষার পাশাপাশি কুরআন- হাদিসের শিক্ষায় শিক্ষিত করা।

কুরআনে কারিমের মর্যাদাঃ
এ ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন; রহমান তিনি, যিনি শিক্ষা দিয়েছেন কুরআন (সূরা রহমান ১-২)।
রাসুল সাঃ বলেন; তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন, (বুখারী শরীফ-১৪১৫)।
সন্তান নামক এই আমানতের যথাযথ হক আদায়ের লক্ষ্যে আপনার প্রিয় শহর গাইবান্ধায় ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে প্রতিষ্ঠিত যুগোপযোগী প্রতিষ্ঠান "দারুল হিকমাহ্ মাদরাসা"। যা আপনার ছেলে-মেয়ে উভয়কে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ক্যাম্পাসে শতভাগ পর্দা রক্ষা করে মাদরাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও শিক্ষিত করবে ইনশাআল্লাহ্। অত্র প্রতিষ্ঠান আপনার সন্তানকে গড়ে উঠাবে নেক সন্তান হিসাবে, যা আপনার ইহকালিন যিন্দেগীর সুখের পাশাপাশি মৃত্যু পরবর্তী যিন্দেগী তথা আখেরাতের যিন্দেগীরও সুখের ওসীলা হবে। পরিশেষে সকলের নিকট দুয়া কামনা করছি, রব্বে কারীম যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন এবং সংশ্লিষ্ট সকলের নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন!

মুফতী ইব্রাহীম আজহারী

পরিচালক

0

বর্তমান শিক্ষার্থী

0

দক্ষ শিক্ষক

0

সাফল্যের হার (100%)

0

গৌরবময় পথচলা (বছর)

আমাদের সুদক্ষ শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী